পুরুষদের মধ্যে এইচআইভি ভাইরাস ছড়িয়ে দিতেন এইডস আক্রান্ত এক নারী। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে এ ঘটনা ঘটেছে।
গালফ নিউজ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে এমনটা দাবি করেন ওই নারী। এ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
ব্র্যান্ডি ইয়াকিমা লসিটার নামে ওই নারী দাবি করেন, পুরুষদের ওপর প্রতিশোধ নিতে তাদের মধ্যে এইচআইভি ছড়িয়ে দিয়েছেন তিনি।
তার মাধ্যমে এইডস আক্রান্ত পুরুষদের একটি তালিকাও দেন তিনি। তাদের মাধ্যমেও প্রেমিকা ও স্ত্রীদের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে গেছে বলেও তিনি দাবি করেন।
আমেরিকাস শহরের পুলিশ জানায়, এক মিনিটের ওই ভিডিও নিয়ে শুক্রবার তাদের কাছে একাধিক অভিযোগ এসেছে। তারা এ ব্যাপারে তদন্ত করছেন।
