রাজশাহীর গোদাগাড়ীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশু শাকিলা খাতুন (৯) উপজেলার পানিহার এলাকার পোহাপুর গ্রামের মো. ইয়াহিয়ার মেয়ে।
শাকিলা কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী ছিল। পরীক্ষা দিতে যাওয়ার জন্য সে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাড়ীর পাশে পুকুরে গোসল করতে যায়। কিচ্ছুক্ষণ পর তার সহপাঠীরা স্কুলে যাওয়ার সময় পুকুর পাড়ে শাকিলার জামা কাপড় দেখতে পায়। কিন্তু শাকিলাকে না দেখতে পেয়ে তারা পরিবারকে খবর দেয়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান, পুকুরে ডুবে এক শিশু মারা যাওয়ার ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠায়।
