জনপ্রিয় রিয়েলিটি শো ‘হু ওয়ান্টস টু বি এ মিলিয়নিয়ার’ বা ‘কে হতে চায় কোটিপতি’র আদলে চট্টগ্রামের ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) অনুষ্ঠিত হলো সোশ্যাল বিজনেস জিনিয়াস ২.০। ওসব প্রতিযোগিতার মতোই অডিয়েন্স পোল, ফিফটি-ফিফটি বা ফোন এ ফ্রেন্ডের মতো ফিচারগুলো যুক্ত করে সাজানো হয় এটি। গতকাল বৃহস্পতিবার দুপুরে ইডিইউ স্থায়ী ক্যাম্পাসের সেমিনার হলে এ প্রতিযোগিতা হয়। ইডিইউ সোশ্যাল বিজনেস ক্লাবের উদ্যোগে দ্বিতীয়বারের এ আয়োজনে তিন সদস্যের ১০টি দল অংশ নেয়। গ্রুপ পর্ব ও সেমিফাইনাল পার হয়ে পাঁচটি দল উত্তীর্ণ হয় ফাইনালে। এদের মধ্যে সেরা তিনটি দলকে চ্যাম্পিয়ন এবং ১ম ও ২য় রানার আপ হিসেবে পুরস্কার দেওয়া হয়।
×
