১০০ মেগাপিক্সেল ছাড়িয়ে স্মার্টফোনের ক্যামেরা

আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ১১:৫৭ পিএম

ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করার পরিকল্পনা করেছে চীনের জায়ান্ট স্মার্টফোন নির্মাতা কোম্পানি শাওমি। এক টুইট বার্তায় এই তথ্যটি দিয়েছেন সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তা মনু কুমার জৈন। তিনি ঘোষণা করেছেন, ১০৮ মেগাপিক্সেলের ওপর কাজ করছে তার কোম্পানি।

১০৮ মেগাপিক্সেলে থাকবে ১২০৩২ ী৯০২৪ রেজুলেশন। কাজেই এই ফোনে থাকবে আলট্রা ক্লিয়ার ফটো তোলার মতো ফিচার। এই ফোনের ক্যামেরায় টেন এক্স অপটিকাল জুম থাকবে। কোয়ালকম থেকে ইঙ্গিত দিয়েছে এই ফোনে থাকবে উন্নত রেজুলেশনের সেন্সর। দুটি ক্যামেরার মধ্যে একটি ৬৪ ও অন্যটি হবে ১০৮ মেগাপিক্সেল।

জানা যাচ্ছে, আগামীদিনে শাওমি ৬৪ মেগাপিক্সেল ক্যামেরার একটি স্মার্টফোন বাজারে ছাড়বে। চলতি বছরের শেষ দিকেই আসতে পারে ফোনটি। শুধু শাওমি নয়, ৬৪ মেগাপিক্সেল নিয়ে কাজ করার কথা জানিয়েছে স্যামসাং। জানা যাচ্ছে, ফোনটির নাম গ্যালাক্সি অ৭০ঝ। বৃহস্পতিবার ভারতে রিয়েলমি শো কেস করল ৬৪ মেগাপিক্সেল ক্যামেরার ফোন। ১৫ আগস্ট চীনের বাজারে যাত্রা শুরু করবে। যথাসম্ভব, ফোনটির নাম হতে পারে রিয়েলমি-ফাইভ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত