লেবাননের শক্তিশালী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর উন্নত ড্রোন সক্ষমতার কারণে সামরিক অভিযানের পরিকল্পনা হাতে নিতে হিমশিম খাচ্ছে ইসরায়েলি বাহিনী। এসব ড্রোনের নজরদারি এড়াতে দিনের পরিকল্পনা সরিয়ে রাতে নিলেও বেস্তে যাচ্ছে পুরো অভিযান।
শুধু তাই নয়, বরং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর এসব ড্রোন সক্ষমতাকে ‘বড় হুমকি’ হিসেবে উল্লেখ করেছেন।
বুধবার ইসরায়েলের কান নিউজের বরাতে এক প্রতিবেদনে এমন তথ্য জানায় ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি।
প্রতিবেদন বলা হয়েছে, হিজবুল্লাহর বিস্ফোরকবাহী ড্রোন দক্ষিণ লেবাননের দখলকৃত এলাকাগুলোতে ইসরায়েলি বাহিনীর কার্যক্রম পরিচালনার স্বাধীনতাকে মারাত্মকভাবে সীমিত করে ফেলেছে। ইসরায়েলি সামরিক অভিযানের প্রায় ৮০ শতাংশই ব্যাহত হচ্ছে এসব ড্রোনের নজরদারিতে।
বিশ্বকাপ দলে ডাক পেয়ে কেঁদে ভাসালেন নেইমার