সংসারে তিক্ততা সৃষ্টি হবে বৃষের, কাজে অতৃপ্তি আসবে কন্যার

আপডেট : ১০ আগস্ট ২০১৯, ০৮:৩৬ এএম

মেষ : কর্মক্ষেত্রে পরিচিতি বাড়বে। উপার্জন বাড়বে না। কাজে বন্ধুদের সহযোগিতা থাকবে।

বৃষ : আয় থেকে ব্যয় বাড়ার ফলে সংসারে তিক্ততা সৃষ্টি হবে। স্ত্রীর কর্মকাণ্ড আয়ত্তের বাইরে চলে যাবে।

মিথুন : কর্মে উন্নতি লক্ষ্য করা যায়। আয় বৃদ্ধি পাবে। তবে নিজের ও স্ত্রীর স্বাস্থ্য সুস্থ থাকবে না।

কর্কট : কাজের জন্য নতুন চুক্তিপত্র স্বাÿর হতে পারে। সম্পদের প্রভাবশালীদের সহযোগিতা পাওয়া সহজ হবে। ব্যয় বৃদ্ধি পাবে।

সিংহ : ব্যবসায় পুঁজি বিনিয়োগ করার জন্য ব্যাংক ঋণের সাহায্য পাওয়া যাবে। আত্মীয়র উন্নতি যোগ আছে। কাজে বন্ধুদের সহযোগিতা বাড়বে।

কন্যা : ব্যাংকারদের কাজে অতৃপ্তি আসবে। তবে অর্থনৈতিক ও সম্মান বাড়বে। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে।

তুলা : কর্মক্ষেত্রে পদোন্নতি ও সম্মান বৃদ্ধির যোগ আছে। ব্যবসা ও আয় বাড়বে।

বৃশ্চিক : কর্মক্ষেত্রে নিজ বুদ্ধিতে সুফল আসবে। শারীরিক পীড়া সব কাজে ব্যাঘাত ঘটাতে পারে। দাম্পত্য জীবনে অবনতি আসবে।

ধনু : ব্যবসায় পুঁজি বিনিয়োগ হবে। ব্যাংকার ও সাংবাদিকদের ব্যয় বাড়বে। শারীরিক পীড়া দুশ্চিন্তা বাড়াবে।

মকর : কাজে বন্ধুদের সহযোগিতা পাওয়া যাবে না। ব্যাংকে অর্থ জমা হবে। পুঁজি বিনিয়োগে সুফল পাওয়া যাবে।

কুম্ভ : চুক্তিপত্র ও দলিলাদি কাজে কৃতকার্য লাভ হবে। ব্যাংকে ঋণ পাওয়ার সুযোগ আসবে। স্ত্রীর জন্য ব্যয় বৃদ্ধি হবে।

মীন : বিদেশ ভ্রমণের ভিসা পাওয়া যাবে। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে। সন্তানের জন্য ব্যয় বাড়বে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত