টেস্টের মূল দলে দিনেশ চান্দিমাল

আপডেট : ১০ আগস্ট ২০১৯, ১১:৫২ পিএম

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। দলে সুযোগ পেয়েছেন সাবেক অধিনায়ক দিনেশ চান্দিমাল। ২২ সদস্যের প্রাথমিক দলে ছিলেন তিনি। খারাপ পারফরমেন্সের কারণে ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফর ও বিশ্বকাপ দলে ছিলেন না চান্দিমাল। টেস্ট দলে ফিরেছেন অ্যাঞ্জেলো ম্যাথুসও। সঙ্গে আছেন বিশ্বকাপ দল থেকে বাদ পড়া নিরোশান ডিকভেলা।

শ্রীলঙ্কা দল : দিমুথ করুনারতেœ (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্দিমাল, লাহিরু থিরিমানে, কুশাল মেন্ডিস, কুশাল জানিথ পেরেরা, নিরোশান ডিকভেলা, ধনঞ্জয়া ডি সিলভা, আকিলা দনঞ্জয়া, লাসিথ এমবুলডেনিয়া, সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা, ওশাদা ফার্নান্দো, লাকসান সান্দাকান, বিশ্ব ফার্নান্দো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত