প্রধানমন্ত্রীর এপিএস লিকুর উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ

আপডেট : ১৪ আগস্ট ২০১৯, ০৭:৩৫ পিএম

শোকের মাস আগস্ট উপলক্ষে বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর এপিএস-০২ গাজি হাফিজুর রহমান লিকুর উদ্যোগে ৩ হাজার অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সহযোগিতায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ খাবার বিতরণ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর এপিএস-০২ গাজি হাফিজুর রহমান লিকু জানান, তিনি প্রতিবছরই ১৪ আগস্ট জাতির পিতা ও ১৫ আগস্ট তার পরিবারের নিহত সদস্যদের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানের পাশাপাশি অসহায় ও দুস্থদের মাঝে একবেলা উন্নতমানের খাবার বিতরণ করা হবে।

এ অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মিরা এসময় উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত