স্মৃতিতে শচিনের প্রথম সেঞ্চুরি

আপডেট : ১৫ আগস্ট ২০১৯, ০৩:৩২ এএম

ভারতীয় কিংবদন্তি শচিন টেন্ডুলকার আন্তর্জাতিক ক্যারিয়ারে সেঞ্চুরি করেছেন মোট ১০০টি। আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরি করা প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র ক্রিকেটারও তিনি। এর শুরুটা হয়েছিল ১৯৯০ সালের ১৪ আগস্ট। গতকাল শচিনের আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির ২৯ বছর পূর্ণ হলো। ১৯৯০ সালে ওল্ড ট্রাফোর্ড টেস্টে ভারতের দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১১৯ রানের ইনিংস খেলেছিলেন শচিন। শচিনের প্রথম সেঞ্চুরির স্মরণে গতকাল টুইট করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। কিছুদিন আগে আইসিসির হল অব ফেমে যুক্ত করা হয়েছে শচিনকে। আন্তর্জাতিক ওয়ানডে (১৮৪২৬) ও টেস্ট (১৫৯২১) ক্রিকেটে শচিন সর্বোচ্চ রান সংগ্রাহক। তার আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয় ১৬ বছর বয়সে। আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৩৪৩৫৭ রান শচিনের। এটিও সর্বোচ্চ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত