মাগুরায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ১২:২৪ পিএম

মাগুরায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সকালে মাগুরা-শ্রীপুর সড়কের বরিষাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জিয়াউর রহমানের (৪৫) বাড়ি রাজবাড়ির পাংশা উপজেলার কালুখালী গ্রামে। তার  সঙ্গী একই এলাকার শামসুজ্জামান (৫৫) আহত হয়েছেন।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, জিয়া ও শামসুজ্জামান বাড়ি থেকে মোটরসাইকেলে যশোর যাচ্ছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে শ্রীপুরের বরিষাট এলাকায় বিপরীতমুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলটির সংঘর্ষ হয়।

মোটরসাইকেলের চালক জিয়া ঘটনাস্থলেই মারা যান। আহত শামসুজ্জামানকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত