দারুস সালামে মিষ্টির দোকানকে জরিমানা

আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ০১:০১ এএম

রাজধানীর দারুস সালাম এলাকায় পচা ও বাসি মিষ্টি বিক্রিসহ বিভিন্ন অভিযোগে চারটি দোকানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত। গতকাল রবিবার দুপুর ১২টা থেকে দুপুর পৌণে ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন।

তিনি দেশ রূপান্তরকে বলেন, পচা-বাসি মিষ্টি বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি প্রস্তুত ও সংরক্ষণের দায়ে দারুস সালাম থানার বেড়িবাঁধ বড় বাজারের কালাচান মিষ্টান্ন ভান্ডারকে ৫০ হাজার; মিরপুর মিষ্টান্ন ভা-ারকে ২৫ হাজার; অজিত মিষ্টান্ন ভান্ডারকে ৫০ হাজার এবং নূর হোসেন মিষ্টান্ন ভান্ডারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত