সমীরের সংগীতে মাহদি সুলতানের 'মনের কিনারা (ভিডিও)

আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ০৫:১২ পিএম

জনপ্রিয় সংগীত পরিচালক এস কে সমীর ফিচারিং ‘মনের কিনারা ’ শিরোনামের মিউজিক ভিডিও টি সম্প্রতি অবমুক্ত হয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন তরুণ শিল্পী মাহদি সুলতান। রোম্যান্টিক ধারার সফট মেলোডি গানটি ইউটিউবে মুক্তির পরেই মন ছুঁয়েছে শ্রোতাদের। গান-ভিডিওটি দেখা যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান জেড এস এন্টারটেইনমেন্টের নিজস্ব ইউটিউব চ্যানেলে।

সংগীত পরিচালক এস কে সমীর বলেন, মাহদি সুলতান কে নিয়ে এটাই আমার প্রথম কাজ গানটি যদিও বেশ কিছুদিন আগে তৈরি হয়েছিল রিলিজ হতে কিছুটা সময় লেগেছে। মাহদি সুলতানের নিজস্ব একটা ঘরানা আছে তার শ্রোতাদের চাহিদা অনুযায়ী এই গানটি আমি তৈরি করার চেষ্টা করেছি। 'তোর মন পাড়া' গানটির পর আমি মনে করি মাহদি সুলতানের এই গানটি ও শ্রোতাদের আনন্দ দেবে। গীতিকার চয়নিকা সাহার অসম্ভব সুন্দর কাব্যিক কথা মালায় সাজানো 'মনের কিনারা' গানটি ছারপোকা ব্যান্ডের ইমরান হোসেন ইমু খুবই সুন্দর একটি সুর দিয়েছে। সেই গানটি কে আমি চেষ্টা করেছি সুন্দরভাবে সংগীত আয়োজন করে শ্রোতাদের মাঝে উপস্থাপন করার এবং মাহদি সুলতান ও অত্যন্ত সুন্দর তার গায়কি দিয়ে ফুটিয়ে তুলেছে গানটিকে। এবং প্রযোজনা প্রতিষ্ঠান জেড এস এন্টারটেইনমেন্ট এর কর্ণধার কে ধন্যবাদ জানাচ্ছি আমাদের পাশে থেকে বর্তমানে তরুণ কণ্ঠশিল্পীদের কে নিয়ে নতুন নতুন কাজে উৎসাহ দেওয়ার জন্য।’

গানটির মিউজিক ভিডিও নির্মাণ করছেন সাইফুল ইসলাম রোমান। এতে মডেল হয়েছেন আলভি ও মুমু।

মাহদি সুলতান বলেন, ‘এস কে সমীর ভাই এর সঙ্গে এটাই আমার প্রথম কাজ। আশা করছি গানটি শ্রোতাদের মন ছুঁয়ে যাবে আমি চেষ্টা করেছি ভালোভাবে গাইবার জন্য। অত্যন্ত সুন্দর একটি সুর ও কথার গানটি সবার ভালো লাগলে আমাদের সার্থকতা ও শ্রোতাদের মুগ্ধতাই আমার এগিয়ে চলার অনুপ্রেরণা।’

নিভৃতচারী সুর সাধক, গায়ক ও সংগীত পরিচালক এস কে সমীর এর পুরোনো ও পরীক্ষিতদের পাশাপাশি নতুনদের প্রতিও প্রবল আগ্রহ । এ বছর প্রবীণদের পাশাপাশি নবীনদের নিয়ে তিনি নিরলস কাজ করে চলেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত