তৃতীয় অ্যাশেজ টেস্টের দ্বিতীয় দিন ২৮ ওভারের ভেতর ৬৭ রানে অলআউট হয়েছে ইংল্যান্ড। ৭১ বছরের ইতিহাসে এই টুর্নামেন্টে এত কম রানে আর আউট হয়নি দেশটি।
হেডিংলিতে জশ হ্যাজেলউড একাই নিয়েছেন ৫ উইকেট। দিয়েছেন ৩০ রান। প্যাট কামিন্স ফিরিয়েছেন তিনজনকে। প্যাটিনসন দুইজনকে।
ইংল্যান্ড এর আগে ১৯৪৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫২ রানে গুটিয়ে গিয়েছিল।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৭৯ রানে অলআউট করে ইংল্যান্ড। তাদের সেই আনন্দ মাটি হয় ১১২ রানের লিড হজম করে।
ইংল্যান্ডের দুই অঙ্ক ছুঁয়েছেন কেবল জো ডেনলি, ১২। বেন স্টোকসের সঙ্গে ডেনলির ১৪ রানের জুটি ছিল ইনিংসের সবচেয়ে বড় জুটি!
অস্ট্রেলিয়ার হয়ে অফ স্পিনার নাথান লায়ন এক ওভার বোলিং পেয়েছিলেন। তিন পেসার মিলেই সেরেছেন বাকি কাজ।
