উখিয়ার মেরিন ড্রাইভ সড়কে যুবকের গুলিবিদ্ধ লাশ

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ১১:৫৪ এএম

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উখিয়ার মোহাম্মদ শফির বিল এলাকায় এক যুবকের গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাটি নিশ্চিত করেছেন স্থানীয় প্রত্যক্ষদর্শীরা। তবে তারা লাশটির পরিচয় শনাক্ত করতে পারেনি।

এ বিষয়ে ইনানী পুলিশ ফাঁড়ির আইসি এসআই সিদ্ধার্থ সাহা জানান, মেরিন ড্রাইভের পাশে অজ্ঞাত একটি লাশ পড়ে আছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত