জামালপুর জেলা প্রশাসকের (ডিসি) সঙ্গে ভাইরাল হওয়া আপত্তিকর ভিডিও 'সাজানো' দাবি করেছেনে জেলা প্রশাসন অফিসের সেই নারী অফিস সহকারী (পিয়ন)।
সোমবার সকালে জেলা প্রশাসন অফিসে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।
ওই নারী আরো বলেন, 'আমার বাঁচার কোনো ইচ্ছা নাই। আমার একটি এতিম সন্তান রয়েছে। তার মুখের দিকে তাকিয়ে আমি বেঁচে আছি। আপনারা আমার দিকে না তাকিয়ে, আমাকে এভাবে ধিক্কার না দিয়ে, আমার এতিম সন্তানের মুখের দিকে তাকিয়ে আমাকে বাঁচার ব্যবস্থা করে দিন।'
সোমবার সকালে ওই নারী অফিসে গেলে ক্ষুদ্ধ হয়ে ওঠেন জেলা প্রশাসন কার্যালয়ের কর্মচারীরা। তারা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের কাছে দাবি করেন, ওই নারী কর্মচারী ডিসি অফিসে কাজে যোগ দিলে তারা কাজ করবেন না।
এ বিষয়ে জামালপুরে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রাজীব কুমার সরকার জানান, এ ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগের গঠিত তদন্ত কমিটি তদন্ত সাপেক্ষে ওই অফিস সহায়কের বিষয়ে ব্যবস্থা নেবেন।
