শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বঙ্গবন্ধু নিজের ভাগ্য উন্নয়নের জন্য রাজনীতি করেননি, দেশের উন্নয়নের জন্য রাজনীতি করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার পিতার পথ অনুসরণ করে দেশের মানুষের উন্নয়নের জন্য রাজনীতি করছেন। বঙ্গবন্ধুর অঙ্গীকার অথনৈতিক মুক্তি। আর সেটা বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী মানুষের কষ্টগুলো বুঝতে পারেন। তাই তাদের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন।
গতকাল বুধবার সন্ধ্যায় নরসিংদী জেলা আওয়ামী লীগ ও শহর আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের শোকসভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদরের সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল অব. নজরুল ইসলাম হিরুর সভাপতিত্বে শোকসভায় আরও উপস্থিত ছিলেন নরসিংদী-২ পলাশ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খাঁন দিলিপ, শিবপুর-৩ আসনের সাংসদ জহিরুল হক ভুইয়া মোহন প্রমুখ।
