সাভারে কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ১২:৩৬ এএম

সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা অনেকটা কমে এসেছে বলে দাবি করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। গতকাল বুধবার দুপুরে কমিউনিটি ক্লিনিক পর্যায়ে ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সাভারের আশুলিয়ার কালারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গ্লোব বায়োটেক লিমিটেড ও কমিউনিটি ক্লিনিক সহায়ক ট্রাস্ট এ অনুষ্ঠানের আয়োজন করে।  এর আগে প্রতিমন্ত্রী গ্লোব বায়োটেকের সহযোগিতায় দেশের সব কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন। কমিউনিটি ক্লিনিকে গ্রামবাসীদের সঠিক চিকিৎসা দিতেও চিকিৎসকদের নির্দেশ দেন তিনি।

ডা. এনামুর রহমান আরও বলেন, ‘এখনো ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রতিদিন কোনো না কোনো রোগী মারা যাচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত সচেতন রয়েছেন। ডেঙ্গু প্রতিরোধে সরকার ও আওয়ামী লীগের নেতাকর্মীরাও কাজ করে যাচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত