তিন মাস পর কবর থেকে স্কুলছাত্রীর লাশ উত্তোলন

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ১২:৪২ পিএম

পুনরায় ময়নাতদন্তের জন্য তিন মাস পর কবর থেকে তোলা হয়েছে গোপালগঞ্জের স্কুলছাত্রী লামিয়া ইসলামের (১২) লাশ।

বৃহস্পতিবার সকালে আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন সাহার উপস্থিতিতে লাশটি উত্তোলন করা হয়।

লামিয়া ইসলাম সদর উপজেলার ডুমদিয়া গ্রামের সেনা সদস্য নূর ইসলামের মেয়ে। তিনি রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক ফতেহ মো. ইফতেখারুল আলম উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ৮ জুন মামার বাড়িতে ঝুলন্ত অবস্থায় লামিয়ার লাশ পাওয়া যায়। এর আগের দিন তিনি তার মায়ের সঙ্গে গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া থেকে একই উপজেলার তালা গ্রামে মামা বাড়িতে বেড়াতে যান। সেখানে লামিয়া আত্মহত্যা করেছে বলে থানায় জিডি করা হয়। পরে এ বিষয়ে গোপালগঞ্জ আদালতে একটি মামলা দায়ের হয়। বর্তমানে মামলাটি সিআইডি তদন্ত করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত