শুধু স্লোগান দিয়ে বঙ্গবন্ধুর অনুসারী হলে চলবে না বলে মনে করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। গতকাল বৃহস্পতিবার গাজীপুরে এক আলোচনা সভায় এ মন্তব্য করে তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও কর্ম ধারণ করেই বঙ্গবন্ধুর প্রকৃত অনুসারী হতে হবে।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু যে আদর্শ রেখে গেছেন সে আদর্শ ধারণ করে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আজ অনেক এগিয়ে নিয়ে গেছেন। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করেই আমরা তার রক্তের ঋণ পরিশোধ করব।
ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। বঙ্গবন্ধু, বাংলাদেশ ও বাঙালি জাতি এ তিনটি নাম অভিন্ন মন্তব্য করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্ব শুধু বাংলাদেশের গ-িতে সীমাবদ্ধ ছিল না। তিনি ছিলেন বিশ্ব নেতৃত্বের কাতারে।
