মায়ের সঙ্গে ঝগড়া, নিজের শিশুকে ৫ তলা থেকে ছুড়ে দিল ছেলে

আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ০৩:২৩ পিএম

সংসারে আর্থিক টানাপোড়েন নিয়ে মায়ের সঙ্গে ঝগড়া চলছিল ছেলের৷ রাগ সামলাতে না পেরে ছেলে নিজের শিশুকে নিচে ছুড়ে মারলেন বারান্দা থেকে।

নিউজ এইটিন জানায়, চিনের সিচুয়ান প্রদেশের ডাজৌতে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, সংসারের খরচে বাবা কেন অর্থ দেন না, এ নিয়ে মায়ের সঙ্গে বাঁধিয়ে দেয় ২৯ বছরের জ্যাং। একপর্যায়ে তার রাগ গিয়ে পড়ে নিজের এক বছর বয়সী ছেলের ওপর। ক্ষিপ্ত হয়ে তিনি ৫ তলা বাড়ির বারান্দা থেকে নিচে ছুড়ে মারেন ছেলেকে। ৬৫ ফুট নিচে পড়ে মারা যায় শিশুটি৷

শিশুটির দাদি কিন জানান, ছেলে-বউয়ের সংসারে তারা কোনো অর্থ সাহায্য করতে না পারলেও তারা দুজন কর্মস্থলে গেলে পুরো সময়টা শিশুর দেখভাল করতেন বয়স্ক স্বামী-স্ত্রীই।  

এদিন জ্যাং নিজের জন্য কানের দুল কিনে আনলে রেগে যান তার মা। বাচ্চার জন্য প্রয়োজনীয় খরচ না করে জ্যাং নিজের জন্য অপ্রয়োজনীয় খরচ করেছে, এ নিয়ে বচসা শুরু হয় মা-ছেলের।

এই সময় দাদির কোলে থাকা শিশুটি কাঁদতে থাকে। জ্যাং মায়ের থেকে ছেলেকে চেয়ে নেন। কিন ভেবেছিলেন হয়তো ঘুম পাড়ানোর জন্য শিশুটিকে চেয়ে নিচ্ছে ছেলে। তিনি শিশুটিকে ছেলের হাতে তুলে দিতেই নিমেষের মধ্যে তাকে নিচে ছুড়ে মারে জ্যাং।

এ ঘটনায় পুলিশ জ্যাংকে গ্রেপ্তার করেছে। ছেলেকে ছুড়ে মারার কথা স্বীকারও করেছেন তিনি৷

×
সর্বশেষ সর্বাধিক পঠিত