গাজীপুরের শ্রীপুরে প্রজাপতি ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সুরভী আক্তার (৭) নামের এক শিশু মারা গেছে। এ ছাড়া টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন এক কলেজছাত্র। গতকাল সোমবার সকালে এ দুটি ঘটনা ঘটে।
সুরভী বাবা-মায়ের সঙ্গে শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি পশ্চিমপাড়া এলাকার ভাড়া বাড়িতে থাকত। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্বজনরা জানান, সুরভী পার্শ্ববর্তী বাড়ির বিদ্যুতের তারে বসে থাকা প্রজাপতি ধরতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া কলেজছাত্র আল-রায়হান (২৪) মদিনাপাড়া এলাকার হেলাল উদ্দিনের ছেলে। তিনি রাজধানীর উত্তরা মমতাজ উদ্দিন বিজনেস ইঞ্জিনিয়ারিং ম্যানিজমেন্ট কলেজের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন।
