চন্দনাইশ ছাত্র ঐক্য চট্টগ্রাম আয়োজিত ‘তারুণ্যের ভাবনায় চন্দনাইশ’ চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে সোমবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হয়েছে। চন্দনাইশ সমিতি- চট্টগ্রাম ও চন্দনাইশ মিডিয়া ক্লাব- চট্টগ্রামের সহযোগিতায় আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ নজরুল ইসলাম চৌধুরী বলেন, তরুণরা জাতির ভবিষ্যৎ তাদের হাতে আগামীর বাংলাদেশ। চাকরির পেছনে না ঘুরে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান তিনি।
তরুণ উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা দেবে সরকার। কারিগরি শিক্ষার উপর শিক্ষার্থীদের মনোনিবেশ আরও জোরদারে গুরুত্বারোপ করেন এমপি। এটাই সঠিক সময় ঘুরে দাঁড়ানোর। আশার কথা হল তরুণরা এগিয়ে এসেছে। চন্দনাইশ ছাত্র ঐক্যের স্বপ্ন পূরণের মধ্য দিয়ে আগামীর চন্দনাইশ হবে সমৃদ্ধ ও আদর্শিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন যথাক্রমে চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী, রিহ্যাব চট্টগ্রামের সভাপতি আবদুল কৈয়ুম চৌধুরী, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের ডেপুটি জেনারেল ম্যানেজার একরাম হোসেন প্রমুখ।
প্রধান সমন্বয়ক আদিল কবির ও ছাত্র ঐক্যের সভাপতি মাসুদ পারভেজের যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক গোলাম সরওয়ার, সাংবাদিক মো. নুরুল আলম প্রমুখ।
অনুষ্ঠানে আগত তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন সাংসদ নজরুল ইসলাম চৌধুরী উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরীসহ অন্যান্য অতিথিরা।
