বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৪৮তম শাহাদাতবার্ষিকী আজ

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪৭ এএম

আজ ৫ সেপ্টেম্বর, মহান স্বাধীনতা যুদ্ধের সূর্যসন্তান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৪৮তম শাহাদাতবার্ষিকী। ১৯৭১ সালের এই দিনে যশোরের শার্শা উপজেলার গোয়ালহাটি গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে তিনি শহীদ হন।

নূর মোহাম্মদ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে ওই গ্রামের নাম ‘নূর মোহাম্মদ নগর’। তার ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নূর মোহাম্মদ নগরে আজ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসন ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্টের উদ্যোগে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি, র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত