পুলিশ জরিমানা করায় নিজের বাইকই পুড়িয়ে দিলেন চালক

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ০১:০৮ পিএম

সড়ক আইন ভঙ্গ করায় জরিমানা করা হয় বাইক চালককে। আর তাতে ক্ষেপে গিয়ে সড়কের মধ্যেই নিজের বাইকে আগুন ধরিয়ে দেন চালক।

বৃহস্পতিবার ভারতের দিল্লিতে এমন কাণ্ড ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভি।

ভারতীয় সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়, দিল্লি ট্রাফিক পুলিশ জরিমানা করলে নিজের বাইকে আগুন ধরিয়ে দেন শেখ সারাই নামের ওই চালক।

পুলিশের দাবি, বাইক চালক তখন মদ্যপ ছিলেন।

কড়া সাজার বিধান রেখে নতুন ট্রাফিক আইন প্রয়োগ শুরু হলে রবিবার সন্ধ্যা পর্যন্ত ৩,৯০০ চালককে জরিমানা করা হয়েছে বলে জানায় পুলিশ।

গত ১ সেপ্টেম্বর থেকে মোটরযান (সংশোধনী) আইন-২০১৯ প্রয়োগ শুরু হলে সড়ক আইন অমান্য করার দায়ে বড় অঙ্কের জরিমানা শুরু করে ট্রাফিক পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত