খাগড়াছড়িতে স্বাস্থ্য সাংবাদিকতা প্রশিক্ষণ

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ১১:৪৭ পিএম

খাগড়াছড়িতে স্বাস্থ্য সাংবাদিকতা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে স্থানীয় প্রেস ক্লাবের হলরুমে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

প্রশিক্ষণ কর্মশালায় মা-নবজাতক-শিশু-কিশোরী স্বাস্থ্য, পরিবার-পরিকল্পনা, পুষ্টি, যক্ষ্মাসহ জনস্বাস্থ্যবিষয়ক সাংবাদিকতায় করণীয় শীর্ষক বিষয়ে আলোচনা হয়।

কর্মশালায় বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের মহাসচিব খায়রুজ্জামান কামাল, নির্বাহী সদস্য চৌধুরী আতাউর রহমান রানা ও নাসরিন গীতি প্রশিক্ষকের বক্তব্য রাখেন। প্রশিক্ষণ শেষে বিকেল ৪টায় প্রশিক্ষণার্থী সার্টিফিকেট বিতরণ সমাপনী অনুষ্ঠান হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাব চন্দ্র বিশ^াস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত