মাত্র বছর তিনেকের কন্যা শিশু। তাকে ৭তলা থেকে ছুড়ে ফেলে হত্যা করল তারই বাবার কথিত বন্ধু।
শনিবার সন্ধ্যায় ভারতের মুম্বাইয়ের এক অ্যাপার্টমেন্টে রোমহর্ষক এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি নিহত শিশুর বাবার বন্ধু। সে পুলিশ হেফাজতে রয়েছে।
এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।
পুলিশ বলছে, একজন অভিযুক্ত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুম্বাইয়ের কোলাবার এলাকার একটি অ্যাপার্টমেন্টে তার বন্ধুর কন্যাকে ছুড়ে ফেলে দেয়।
তারা জানায়, এ ঘটনায় তদন্ত চলছে। কেন সে এমন রোমহর্ষক ঘটনা ঘটিয়েছে তার বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।
