প্রহরীদের অচেতন করে মার্কেটে ডাকাতির চেষ্টা

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১২:১৬ এএম

সাভারে দুটি মার্কেটের ৬ নৈশপ্রহরীকে কোমল পানীয়ের সঙ্গে নেশাদ্রব্য খাইয়ে অচেতন করে ডাকাতির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার গভীর রাতে সাভার বাজার বাসস্ট্যান্ডের চৌরঙ্গী সুপার ও ভরশা সুপার মার্কেটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। পরে অসুস্থ হয়ে পড়লে নৈশপ্রহরী মোহাম্মদ আলী, আমির হোসেন, আনোয়ার হোসেন, আক্কাস আলী, আয়নাল হক ও রিয়াজুলকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আয়নাল হকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত