বিজয়নগরে মানসিক প্রতিবন্ধী নারীকে দল বেঁধে ধর্ষণ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১০:০০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মানসিক প্রতিবন্ধী এক নারী দল বেঁধে ধর্ষণের শিকার হয়েছে। বুধবার উপজেলার হরষপুর ইউনিয়নের খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ওই নারী বর্তমানে জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ওই নারীর শ্বশুরবাড়ি কুমিল্লায়। স্বামীর বিচ্ছেদের পর তিনি বিজয়নগরে বোনের মেয়ের (ভাগনি) সঙ্গে থাকেন। গত বুধবার বেলা ১১টার দিকে তাকে বাসায় একা রেখে ভাগনি বাজারে যান। ফিরে এসে দেখেন খালা কান্নাকাটি করছে। পরে তিনি জানান, স্থানীয় লিটন, জসিম ও ফয়সাল তাকে পালাক্রমে ধর্ষণ করেছে।

বিজয়নগর থানার ওসি ফয়জুল আজীম নোমান গণধর্ষণের কথা স্বীকার করে বলেন, বর্তমানে ওই নারী চিকিৎসাধীন আছেন। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল কবির জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং পুলিশও কঠোর অবস্থানে রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত