‘ওপেনার’ মুশফিককে দায়িত্ব নিতে বলেছিলেন সাকিব

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৩৫ এএম

চমকপ্রদ সিদ্ধান্ত। কিছুটা জুয়ার মতো। তাতে জিততে পারেননি মুশফিকুর রহিম। হেরেছে বাংলাদেশ। কিন্তু প্রশ্ন হল মিডল-অর্ডারে ‘নির্ভরতার প্রতীক’ একজন ব্যাটসম্যানকে এভাবে ওপেনে আনার কারণ কী?

ম্যাচ শেষে সাকিব জানালেন অভিজ্ঞতার বিচারে তাকে আগে খেলানো হয়। তার প্রতি বার্তা ছিল দায়িত্ব নিয়ে খেলার।

 ‘বড় কারণ ছিল যাদের অভিজ্ঞতা বেশি, যারা ম্যাচ বেশি খেলেছি, তাদের দিয়ে শুরুটা ভালো করা,’ অধিনায়ক সাকিব বলেন, ‘দায়িত্ব যেহেতু আমাদের ওপর বেশি বর্তায়, আমরা যদি সেই দায়িত্ব নিতে পারি, দলের জন্য ভালো।’

টি-টোয়েন্টিতে মুশফিক এই প্রথম ওপেন করলেন। আন্তর্জাতিক ক্যারিয়ারে আগে একবার ওপেন করেছিলেন। সেটা ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে, সেই ম্যাচে করেছিলেন ৯৮।

এবার চিত্রটা অন্যরকম। ইনিংসের দ্বিতীয় ওভারে ড্রাইভে চার মারার পরের বলেই স্কুপ করতে গিয়ে বোল্ড হন! ৩ বলে ৫ রানে শেষ হয় তার ইনিংস।

এমন শুরুর পর ১৬৪ রান তাড়া করতে থাকা বাংলাদেশ হেরে যায় ২৫ রানে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত