সঞ্চালকের সঙ্গে রাভিনার ঝগড়া, বন্ধ হলো অনুষ্ঠান

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫৬ পিএম

ঝগড়ার কারণে আলোচনায় উঠে এসেছে ভারতীয় টিভি রিয়্যালিটি শো ‘নাচ বলিয়ে’র নবম সিজন। অনুষ্ঠানের বিচারক রাভিনা ট্যান্ডন ও সঞ্চালক মনীশ পলের বিবাদের জেরে বন্ধ হয়ে যায় ক্যামেরা।

হিন্দুস্থান টাইমস জানায়, মূলত ভুল বোঝাবুঝির সূত্র ধরে এই ঘটনা। এতে এক ঘণ্টারও বেশি সময় ধরে বন্ধ ছিল ‘নাচ বলিয়ে’।

বলা হচ্ছে, রাভিনা যখন কোনো বিষয়ে মন্তব্য করছিলেন, তখন মঞ্চে দাঁড়ানো মনীশ নানা ধরনের ভঙ্গিমা করছিলেন। তা দেখেই নাকি ‘মাস্ত মাস্ত’-গার্লের ধারণা হয় তাকে বিদ্রূপ করা হচ্ছে।

এই ঘটনা থেকেই মনীশ ও রাভিনার মধ্যে ভুল বোঝাবুঝির সূত্রপাত। এক সময়ের জনপ্রিয় এই নায়িকা শো ছেড়ে বেরিয়ে গিয়ে নিজের ভ্যানিটি ভ্যানে বসে থাকেন। বিরক্ত হয়ে মনীশও নিজের ভ্যানিটি ভ্যানের দরজা লাগিয়ে দেন।

এই বিবাদ মেটাতে নির্মাতাদের অনেক সময় লেগে যায়। পরে আবার শুটিং শুরু হয়। তবে এই নিয়ে দুই তারকার কেউ মুখ খোলেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত