জামালপুর-শেরপুর জেলার বিড়ি ব্যবসায়ী ও ইদ্রিস অ্যান্ড কোম্পানির মালিক ইদ্রিস মিয়ার বিরুদ্ধে জাল ব্যান্ডরোল ব্যবহার করে সরকারি রাজস্ব ফাঁকি, নারী নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের হয়রানি করার অভিযোগ এনে সংবাদ সম্মেলন হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে জামালপুর জেলা প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কর্মকর্তা-কর্মচারীরা এসব অভিযোগ করেন। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন ইদ্রিস অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেডের সাবেক ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবদুল কাদের।
