স্বাগতিক থাইল্যান্ডের সঙ্গে গোল মিসের খেসারত বাংলাদেশকে দিতে হয়েছিল ১-০ ব্যবধানে হার দিয়ে। এএফসি অনূর্ধ্ব-১৬ ওমেন্স চ্যাম্পিয়নশিপের ‘এ’ গ্রুপের অন্য দু’দলের সামর্থ্য বিবেচনায় জয়ের আক্ষরিক সম্ভাবনা ছিল সেই ম্যাচেই। শেষ পর্যন্ত সেটা না হওয়ায় এখন শঙ্কা গতবারের মতো খালি হাতেই ফেরার। যদিও দলের কোচ, খেলোয়াড়রা পরের দু’ম্যাচেও নিজেদের উজাড় করে সামর্থ্যে প্রমাণ দিতে বদ্ধপরিকর। আজ তিনবারের চ্যাম্পিয়ন জাপানের বিরুদ্ধে তাই অকুতোভয় ফুটবল খেলার কথা বলেছেন কোচ গোলাম রব্বানী ছোটন। থাইল্যান্ডের আইপিই চনবুড়ি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৩টায়।
২০১৭ সালে জাপান জিতেছিল ৩-০ গোলে। ছোটনের বিশ্বাস, তার মেয়েরা আগের চেয়ে অনেক বেশি অভিজ্ঞ।
