শিয়ালের জন্য পাতা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল শিশুর

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ০১:২৮ পিএম

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় শিয়াল ধরার বৈদ্যুতিক ফাঁদে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে অপর এক শিশু।

নিহত আমিনা খাতুন (৫) ওই গ্রামের আল-আমিনের মেয়ে ও আহত বুদ্দিন (৫) একই গ্রামের আব্দুল মজিদের ছেলে।

নলকা ইউনিয়নের চর ফরিদপুর পূর্বপাড়া গ্রামের আব্দুস সাত্তারের মুরগি খামারে মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে নলকা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জব্বার জানান, আব্দুস সাত্তারের মুরগি খামারে শিয়ালের উপদ্রব থেকে মুরগি রক্ষা করতে খামারের পাশে বৈদ্যুতিক ফাঁদ পেতে রেখা হয়েছিল। ওই দুই শিশু সেখানে খেলা করতে গিয়ে ফাঁদের বিদ্যুৎস্পৃষ্ট হয়।

এতে ঘটনাস্থলেই শিশু আমিনা মারা যায়। গুরুতর আহত বুদ্দিনকে উদ্ধার করে ঢাকা হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে নিহতর পরিবারের কোনো অভিযোগ না থাকায় রাতেই লাশ দাফন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত