আবার ঢাকায় কৈলাস-অদিতি

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৪৩ পিএম

গান বাংলা চ্যানেলের ‘উইন্ড অব চেঞ্জ’-এর সর্বশেষ সিজনের অন্যতম চমক ছিলেন ভারতীয় কণ্ঠশিল্পী কৈলাস খের ও অদিতি সিং শর্মা। এবার একই চ্যানেলের আয়োজনে কনসার্টে পারফর্ম করবেন তারা।

জানা গেছে, বিশ্ব শান্তি দিবস উপলক্ষে ২১ সেপ্টেম্বর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মিউজিক ফর পিস’ শিরোনামের কনসার্ট।

কৈলাস খের ও দিতি সিং শর্মার পাশাপাশি শোনা যাবে কৌশিক হোসেন তাপসের গান। বাদ্যযন্ত্রে পারফর্ম করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাজিয়ে অ্যামাডিয়াস, শিভামনি, সঞ্জয় দাস, আরশাদ খান প্রমুখ। উপস্থাপনা করবেন ভারতীয় অভিনেত্রী শিনা চৌহান।

কনসার্ট প্রসঙ্গে তাপস বলেন, ‘মিউজিক ফর পিস’ স্লোগান নিয়ে বিশ্বময় গানে গানে শান্তির বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে গানবাংলা টিভির আন্তর্জাতিক সংগীত আয়োজন ‘উইন্ড অব চেঞ্জ’ ইতিমধ্যেই বিশ্বময় সমাদৃত হয়েছে। তারই ধারাবাহিকতায় বিশ্ব শান্তি দিবসে এ বিশেষ কনসার্ট।

আরও জানা যায়, শুধু আমন্ত্রিত অতিথিরাই কনসার্টটি উপভোগ করতে পারবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত