ডেঙ্গু নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদি প্রকল্প নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেছেন, ‘রাজধানী ছাড়িয়ে এডিশের বিস্তার দেশ জুড়ে। তবে তুলনামূলকভাবে ঢাকায় আক্রান্ত্রের সংখ্যা বেশি। এবার ডেড়বগু নিয়ন্ত্রণে পাঁচ বছর মেয়াদি দীর্ঘমেয়াদি প্রকল্প হাতে নিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এই প্রকল্প বাস্তবায়নে সিঙ্গাপুরের পরিবেশ ও স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ইনস্টিটিউটের সঙ্গে একটি সমঝোতা চুক্তি করা হবে।’
গতকাল বুধবার দুপুরে ডিএসসিসির সম্মেলন কক্ষে ডেঙ্গু প্রতিরোধে সিঙ্গাপুর সফরের অর্জিত অভিজ্ঞতা বিনিময় করতে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এসব কথা বলেন।
তিনি বলেন, দক্ষিণ সিটি করপোরেশন ডেঙ্গু ব্যবস্থাপনা, নিয়ন্ত্রণ, নির্মূল ও স্থায়ী সমাধানের মধ্য দিয়ে ঢাকাবাসীর জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে পাঁচ বছরমেয়াদি একটি প্রকল্প নিতে যাচ্ছে। এই প্রকল্পের আওতায় সিটি করপোরেশনের জনবল কাঠামো সংশোধনের মাধ্যমে ‘কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ ডিপার্টমেন্ট’ নামে একটি বিভাগ খোলা হবে।
