পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি শনিবার সকালে সিরাজগঞ্জ শহরের হার্ডপয়েন্ট ও চৌহালি উপজেলার যমুনা নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন।
এসময় প্রতিমন্ত্রী বলেন, যমুনা নদীর ভাঙন থেকে এলাকাবাসীকে রক্ষায় আমরা বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছি। যত তাড়াতাড়ি সম্ভব আমরা নদী ভাঙনরোধে ব্যবস্থা নেব।
তিনি বলেন, নদীর তীর সংরক্ষণ ও নদী ড্রেজিং একই সাথে করার পদক্ষেপ নিয়েছি। এ কাজ বাস্তবায়ীত হলে নদী ভাঙন কমে আসবে। জনগণের কষ্ট দুঃখ, দুর্দশা কমে যাবে। এই লক্ষ নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।
এ সময়ে তার সাথে ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান, রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মহম্মদ আলী, রংপুর বিভাগের প্রধান প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ, বগুড়া জেলা তত্ত্বাবধায়ক প্রকৌশলী তারিক আবদুল্লাহ আল ফায়াজ, সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম প্রমুখ।
