সেনাবাহিনীপ্রধানের সঙ্গে ভারতের নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৩০ এএম

ভারতের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল কর্মবীর সিং গতকাল রবিবার সেনাবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

আইএসপিআর আরও জানায়, সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দুদেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রগতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত