মাদারীপুরে দেড় মাস পর কবর থেকে শিশু তামিমের লাশ উত্তোলন

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৩:০৩ পিএম

মাদারীপুর জেলার শিবচর উপজেলার হোগলার মাঠ গ্রামে মৃত্যুর দেড় মাস পর কবর থেকে তামিম (৪) নামের এক শিশুর লাশ উত্তোলন করা হয়েছে। মৃত তামিম ওই গ্রামের সৌদি প্রবাসী সায়াদ মাঝির ছেলে।
সোমবার সকাল পৌনে ১০টার দিকে আদালতের নির্দেশে ওই লাশ তোলা হয়।

মামলার বিবরণ থেকে জানা যায়, গত ৬ আগস্ট দুপুরে শিশুটির মা তানিয়া বেগম শিশুটির বংশের চাচা আরশেদ মাঝির কাছে রেখে পাটের আঁশ ছড়াতে যান। এ সময় আরশেদ মাঝি বাড়ির মসজিদে বসে বিশ্রাম নিতে ছিলেন।

২ ঘণ্টা পরে শিশুটির মা তার ছেলে খোঁজ নিতে গিয়ে দেখেন সে মসজিদে মৃত পড়ে আছে। পরে স্বাভাবিকভাবে ওই শিশুকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পরে শিশুটির মায়ের সন্দেহ হয় তার শিশুকে হত্যা করা হয়েছে।

এতে তিনি আদালতে মামলা দায়ের করলে আদালত কবর থেকে লাশ উত্তোলনের নির্দেশ দেন। এর প্রেক্ষিতে শিশুর লাশ উদ্ধার করা হয়।

শিবচর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী  ম্যাজিস্ট্রেট আল নোমান ও  শিবচর থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেন সেরনিয়াবাদের  উপস্থিতিতে তামিমের লাশ কবর থেকে উত্তোলন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত