ঝিনাইদহের কালীগঞ্জের রায় গ্রামের ট্রাক গ্যারেজ নামক স্থানে সড়ক দুর্ঘটনায় আব্দুল্লাহ আল সোহান (৩৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ আল সোহান কোটচাঁদপুর উপজেলার গাবতলা পাড়ার বাসিন্দা।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, রাতে যশোর থেকে মোটরসাইকেলযোগে কালীগঞ্জ শহরের দিকে আসছিলেন আব্দুল্লাহ আল সোহান।
কালীগঞ্জের রায়গ্রাম ট্রাক গ্যারেজ এলাকায় আসলে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন তিনি।
স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সকালে তিনি মারা যান।
