রাজশাহীতে খাদ্য অধিদপ্তরের এক হাজার ৩৫৬বস্তা চাল জব্দ

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ০৯:২৬ পিএম

রাজশাহীতে খাদ্য অধিদপ্তরের এক হাজার ৩৫৬বস্তা চাল জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

বৃহস্পতিবার দুপুরে দুদকের রাজশাহী জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আল আমিনের নেতৃত্বে নগরীর বিসিক এলাকার মের্সাস চৌধুরী ফুড ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের গুদামে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, দুদকের হটলাইনে অভিযোগ পেয়ে গুদামটিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই গুদামে খাদ্য অধিদপ্তরের এক হাজার ৩৫৬বস্তা চাল পাওয়া যায়।

তবে গুদাম সংশ্লিষ্টরা দাবি করেছেন, দুটি সরকারী সংস্থার সদস্যদের রেশনের চাল তারা কিনে নিয়েছেন। কিন্তু উপযুক্ত প্রমাণ না দেখাতে পারায় আপাতত চাল জব্দ করা হয়েছে।  

জানা গেছে, চৌধুরী ফুড ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের মালিক তিনজন। তারা হলেন- হুমায়ুন কবির, আবুল হোসেন ও কাউসার আলী। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত