যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে প্রায় ২০ লাখ শিশু স্কুলত্যাগ করতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটির তথ্য মতে, ২০১৫ সালের মার্চ থেকে দেশটিতে সহিংসতা শুরুর পর থেকে এখন পর্যন্ত ২০ লাখ শিশু স্কুল ছাড়তে বাধ্য হয়েছে। এছাড়া আরও ৩৭ লাখ শিশুর শিক্ষা ভবিষ্যৎ হুমকির মুখে আছে। সব মিলিয়ে ৫৭ লাখ শিক্ষার্থীর শিক্ষাজীবনই অনিশ্চয়তার মুখে পড়েছে দেশটিতে।
২০১৫ সালের মার্চে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে মিত্রদের নিয়ে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামে সামরিক অভিযান শুরু করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।
ইয়েমেনে ইউনিসেফ প্রতিনিধি সারা বায়েসলো নয়ন্তি বলেন, সহিসংতা, স্থানচ্যুতি ও স্কুলগুলোতে হামলার কারণে বহু শিশু স্কুলে যেতে পারে না। এই শিশুরা ভয়াবহ নিপীড়নের ঝুঁকিতে রয়েছে। তাদের অনেকেই যুদ্ধে যোগ দিতে কিংবা বাল্যবিয়েতে বাধ্য হচ্ছে। বেড়ে গেছে শিশুশ্রমও।
