প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংগ্রামী জীবনের বিভিন্ন পর্যায়ের আলোকচিত্র এবং শিল্পকর্ম নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমি মাসব্যাপী প্রদর্শনীর আয়োজন করেছে। ‘শেখ হাসিনা বাংলাদেশের স্বপ্নসারথি’ শীর্ষক এই প্রদর্শনী আগামীকাল শনিবার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে একাডেমির জাতীয় চিত্রশালা ভবনের ১ ও ৬ নং গ্যালারিতে শুরু হবে।
গতকাল বৃহস্পতিবার জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে প্রদর্শনীর বিস্তারিত তুলে ধরেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
তিনি জানান, প্রদর্শনীর উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান।
প্রদর্শনী চলবে ২৭ অক্টোবর পর্যন্ত। প্রদর্শনীতে ১ নং গ্যালারিতে ২৩১টি আলোকচিত্র, ৬ নং গ্যালারিতে ১৩৩টি চিত্রকর্ম, ৪টি স্থাপনা শিল্প, ১ ও ৬ নং গ্যালারিতে ৫টি ভিডিও ইনস্টলেশন এবং প্রধানমন্ত্রীর ওপর প্রকাশিত বইসমূহের প্রদর্শনী, চিত্রশালা মিলনায়তনে ১০টি আলোচনা সভার আয়োজন করা হবে।
