স্টার সিনেপ্লেক্সে ১টি টিকিট কিনলে ১টি টিকিট ফ্রি

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ০১:২৫ পিএম

দেশের সিনেমাপ্রেমী দর্শকদের বিশ্বমানের প্রেক্ষাগৃহ উপহার দেয়ার লক্ষ্যে ২০০৪ সালের ৮ অক্টোবর রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে যাত্রা শুরু করে ‘স্টার সিনেপ্লেক্স’। ২০১৯ সালের জানুয়ারিতে ধানমন্ডির সীমান্ত সম্ভারে চালু হয় তাদের দ্বিতীয় শাখা। হলিউডের নতুন নতুন সব ছবির পাশাপাশি সুস্থধারার দেশীয় ছবিও নিয়মিতভাবে প্রদর্শিত হচ্ছে এখানে। নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তিসংবলিত সাউন্ড সিস্টেমসহ নানা অভিনবত্বের মধ্য দিয়ে সিনেমাপ্রেমীদের প্রিয় নাম হয়ে উঠেছে ‘স্টার সিনেপ্লেক্স’।

এদিকে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ দর্শকদের জন্য বিশেষ অফার চালু করল। সীমিত সময়ের জন্য স্টার সিনেপ্লেক্সের (বসুন্ধরা সিটি ও সীমান্ত সম্ভার শাখা) দর্শকদের জন্য হলিউড ও বাংলা সব মুভির ক্ষেত্রে ‘১টি টিকিট কিনলে সঙ্গে ১টি টিকিট ফ্রি’ পাবেন।

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, এই অফার শুধুমাত্র রবি থেকে বুধবার (সেপ্টেম্বর ২৯ - ০২ অক্টোবর ২০১৯) পর্যন্ত চলবে। শুধু মাত্র স্টার সিনেপ্লেক্সের টিকিট কাউন্টার থেকে দর্শকেরা এই অফারটি উপভোগ করতে পারবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত