গোপালপুরে সংবাদ সম্মেলন

ছাত্রলীগ নামধারী দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ০১:০৭ এএম

ছাত্রলীগ নামধারী সন্ত্রাসী, খুনি ও চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে গোপালপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ।

গতকাল শুক্রবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। লিখিত অভিযোগে বলা হয়, গোপালপুর-ভূঞাপুর থেকে নির্বাচিত সাংসদ তানভীর হাসান ছোট মনিরের উন্নয়ন কর্মকান্ড ব্যাহত ও বিতর্কিত করার জন্য একটি মহল ষড়যন্ত্র করছে। এতে মদদ দিচ্ছে জেলা আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক হত্যাকান্ডের সঙ্গে জড়িত সন্ত্রাসীরা। ১৫ সেপ্টেম্বর উপজেলার হাদিরা ইউনিয়ন ছাত্রলীগের বহিষ্কৃত সহসভাপতি ‘ডেঞ্জার’ জুয়েল মাদক ব্যবসা নিয়ে কোন্দলে প্রতিপক্ষের হামলার শিকার হন। মাদক ব্যবসার বিষয়টি আড়াল করে ওই মহলের ইঙ্গিতে আহত ডেঞ্জার জুয়েল স্থানীয় সাংসদ ছোট মনির ও উপজেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলামসহ ৯ জনকে আসামি করে পরদিন আদালতে হত্যাচেষ্টার অভিযোগ দায়ের করেন।

সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত