বায়েসার সভাপতি আছাদুজ্জামান, সম্পাদক ইমতিয়াজ

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ০৩:০২ এএম

বাংলাদেশ পরমাণু শক্তি বিজ্ঞানী সংঘের (বায়েসা) দ্বিবার্ষিক কর্মপরিষদ নির্বাচন গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। ১৩ সদস্যের নির্বাচিত কমিটি আগামী দুই বছর কার্যক্রম পরিচালনা করবে। পরমাণু শক্তি কমিশনের ‘ইনস্টিটিউট অব টিস্যু ব্যাংকিং অ্যান্ড বায়োমেটেরিয়াল রিসার্চের’ পরিচালক ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এস এম আছাদুজ্জামান সভাপতি এবং নিউক্লিয়ার সেইফটি, সিকিউরিটি অ্যান্ড সেইফগার্ডস বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আবিদ ইমতিয়াজ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

প্রকৌশলী ড. মো. আব্দুর রাজ্জাক সহ-সভাপতি; ড. এ এফ এম মিজানুর রহমান কোষাধ্যক্ষ; আবু রায়হান মোহাম্মদ তারেক সহসাধারণ সম্পাদক; ড. মমতাজ ফাতেমা ওয়াহিদ তথ্য ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হন। কমিটির সদস্যরা হলেনÑ বিজনেস ডেভেলপমেন্ট ইউনিটের পরিচালক ড. মো. সাকিলুর রহমান, ড. এ কে এম ফজলে কিবরিয়া, ড. দেবাশীষ পাল, মো. আব্দুল বারী, এ কে এম আতিক উল্লাহ, মো. কাওছার আহমেদ রাব্বী এবং নয়ন কুমার দত্ত। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত