শিক্ষকের ওপর হামলা

প্রতিবাদে ক্লাস বর্জন শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১২:১২ এএম

কুমিল্লা নগরীর মডার্ন হাই স্কুলের শিক্ষক মনিরুল ইসলাম হায়দারের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে গতকাল শনিবার সকালে স্কুলের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত ৮টার দিকে নগরীর অশোকতলা এলাকায় নিজ বাসার সামনে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে মনিরুল ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্কুলের প্রধান শিক্ষক এ কে এম আক্তারুজ্জামান জানান, শুক্রবার রাতে একদল দুর্বৃত্ত স্কুলের প্রভাতী শাখার ইংরেজি বিভাগের শিক্ষক মনিরুল ইসলাম হায়দারের ওপর অতর্কিত হামলা চালায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত