প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকি: মাদারীপুরে দুদুর বিরুদ্ধে মামলা

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ০৯:২৮ পিএম

একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে মাদারীপুরে মামলা হয়েছে।

রবিবার জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক বাবুল আক্তার বাদী হয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে আদালতের এপিপি অ্যাডভোকেট আবুল হাসান সোহেল বলেন, দণ্ডবিধির ৫০৬ (২) ধারায় মামলাটি করা হয়েছে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নাজির হোসেন মামলার অভিযোগ গ্রহণ করে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।

অভিযোগে বলা হয়, গত ১৬ সেপ্টেম্বর ডিবিসি নিউজ টেলিভিশন চ্যানেলে রাজকাহন টক শো অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘যেভাবে শেখ মুজিব বিদায় হয়েছেন সেভাবে শেখ হাসিনা বিদায় হবেন।’ এ মন্তব্য করে তিনি প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকি দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত