সিলেটের মেয়রকে হত্যার হুমকির প্রতিবাদে কর্মবিরতি

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১০:১২ পিএম

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীকে হত্যার হুমকিদাতাকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করেছেন। রবিবার বেলা আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।

এ সময় নগর ভবনের সামনে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা মেয়রের পর্যাপ্ত নিরাপত্তা প্রদানের দাবি জানান। হুমকিদাতাকে গ্রেপ্তার ও মেয়রের নিরাপত্তার ব্যবস্থা করতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কাউন্সিলররা স্মারকলিপি দেবেন বলেও জানান।

সিসিকের প্যানেল মেয়র-১ তৌফিক বকস লিপনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্যানেল মেয়র-২ রোকসানা বেগম শাহনাজ, কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামিম, রেজওয়ান আহমদ, আজম খান, ইলিয়াছুর রহমান, এস এম শওকত আমীন তৌহিদ, ছালমা সুলতানা, নাজনীন আক্তার কনা ও শাহনারা বেগম শানু, সিসিকের সচিব মোহাম্মদ বদরুল হক, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, আলী আকবর, সিসিক কর্মচারী সংসদের সভাপতি আবদুল বাসিত প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত