সোনাগাজীর নুসরাতের সেই মাদ্রাসার নির্বাচন সম্পন্ন

আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ০২:৩৮ পিএম

ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নির্বাচন সোমবার সম্পন্ন হয়েছে।

নির্বাচনে মো. ইসমাঈল হোসেন ২৫০ ভোট পেয়ে প্রথম, ২৪৩ ভোট পেয়ে নিজাম উদ্দিন দ্বিতীয় ও ২১৬ ভোট পেয়ে হাফেজ আবদুল আজিজ তৃতীয় হয়েছেন।

নির্বাচনে যারা লড়ছেন তারা হলেন- মো. ইসমাইল, আবুল খায়ের, নিজাম উদ্দিন, ছালেহ আহমদ, দীন মোহাম্মদ, আলা উদ্দিন, মো. ইব্রাহীম।

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো হোসাইন জানান, নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে তিনজন বিজয়ী হয়েছেন।

নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও সোনাগাজীর সহকারী কমিশনার (ভূমি) নাসরীন আক্তার জানান, সকাল ১০টা থেকে শুরু হয়ে একটানা বিকেল ৪টা পর্যন্ত ভোটারদের প্রাণবন্ত অংশগ্রহণে নির্বাচনটি সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে।

নুসরাত হত্যাকাণ্ডের পর ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় মাদ্রাসা ১৮ এপ্রিল গভর্নিং বডির তৎকালীন কমিটি বাতিল করে দেন।

গত ২৪ এপ্রিল অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন চৌধুরীকে সভাপতি করে ৫ সদস্য বিশিষ্ট ৬ মাস মেয়াদি গভর্নিং বডির কমিটি গঠন করে দেন।

২৩ অক্টোবর বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। বিধি মোতাবেক এক মাস আগে গভর্নিং বডির নতুন কমিটি গঠন করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত