আপত্তিকর সম্পর্কে জড়িয়ে পুলিশ সদস্য ক্লোজড

আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ১০:৫১ পিএম

পাবনার চাটমোহর থানা পুলিশের এক কনস্টেবল স্থানীয় জনতার হাতে আপত্তিকর অবস্থায় আটক হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে চাটমোহর পৌর এলাকার দোলং মহল্লায় এ ঘটনা ঘটে। পরে মো. ফিরোজ আলী নামে ওই পুলিশ কনস্টেবলকে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে পাবনা পুলিশ লাইনসে সংযুক্ত (ক্লোজড) করা হয়।

এলাকাবাসীর অভিযোগ, চাটমোহর পৌর এলাকার দোলং মহল্লার সিঙ্গাপুরপ্রবাসী এক ব্যক্তির স্ত্রীর সঙ্গে কনস্টেবল ফিরোজ আলীর দীর্ঘদিন ধরে আপত্তিকর সম্পর্ক চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত সোমবার রাত ৮টার দিকে ফিরোজ আলী ওই নারীর ঘরে ঢোকেন। প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে ঘর থেকে দুজনকে আপত্তিকর অবস্থায় আটক করেন। এ সময় শত শত উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়। পরে চাটমোহর থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ফিরোজকে উদ্ধার করে তাৎক্ষণিক পাবনা পুলিশ লাইনসে সংযুক্ত (ক্লোজড) করেন।

এ বিষয়ে জানতে চাইলে চাটমোহর থানার ওসি শেখ মো. নাসির উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, ‘কোনো ব্যক্তির দায় পুলিশ বাহিনী নেবে না। ওই ঘটনায় কনস্টেবল ফিরোজকে ক্লোজ করা হয়েছে। তার বিরুদ্ধে পুলিশ অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত